বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

ডিপ্লোমা ও প্রকৌশলীদের আন্দোলন: কতটা যৌক্তিক?

মো ইসমাঈল হোসেন, নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৭ আগস্ট ২০২৫

প্রকৌশলী অধিকার আন্দোলন
ছবি: প্রকৌশলী অধিকার আন্দোলন

রাজধানীর শাহবাগ মোড় আজ অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহার না দেওয়া এবং আরও দুটি দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

রাজধানীর শাহবাগ মোড় আজ অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহার না দেওয়া এবং আরও দুটি দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বুয়েট শিক্ষার্থীরা সম্প্রতি এই আন্দোলন শুরু করেছেন এবং সারা দেশের ডিগ্রি প্রকৌশলীদেরও এতে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ডিপ্লোমা টেকনোলজিস্টদের এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক নয়।

বিশ্লেষক মো. সিরাজুল ইসলাম বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীরা নিজেদের দক্ষতার কারণে অনেক ক্ষেত্রেই প্রশংসনীয়, তবে আন্তর্জাতিক মান অনুযায়ী ‘প্রকৌশলী’ টাইটেল পাওয়ার অধিকার শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন গ্র্যাজুয়েটদের। এটি বেআইনি দাবি।”

তিনি আরও উল্লেখ করেন, বুয়েটের মূল কাজ হচ্ছে উচ্চমানের গ্র্যাজুয়েট তৈরি করা। বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে বুয়েটের গ্র্যাজুয়েটরা তাদের দক্ষতা প্রমাণ করেছেন। উদাহরণস্বরূপ, পদ্মা সেতু নির্মাণে বুয়েট অধ্যাপকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ডিপ্লোমা টেকনোলজিস্টদের প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি, যা বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের তুলনায় দুই বছরের কম বিদ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন, তারা অবশ্যই টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট হিসেবে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন, তবে পেশাদার ‘প্রকৌশলী’ হিসাবে স্বীকৃতি পাওয়া আন্তর্জাতিক মান অনুযায়ী সম্ভব নয়।

মো. সিরাজুল ইসলাম আরও বলেন, “বিশ্বের কোথাও নিবন্ধন না থাকলে কেউ ডাক্তার বা প্রকৌশলী হিসেবে কাজ করতে পারে না। এটি মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে জড়িত বিধায় কঠোর আইন দ্বারা নিয়ন্ত্রিত।”

সরকারকে বিবেচনা করতে হবে যে, অযৌক্তিক দাবি মেনে দেওয়া হলে পরবর্তীতে অন্যান্য পেশাজীবীরাও অনুরূপ দাবি নিয়ে আন্দোলনে নামতে পারেন।

ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলন অবশ্যই তাদের স্বীকৃতির দাবি প্রকাশ করছে, তবে আন্তর্জাতিক মান এবং আইনি নিয়মকে অগ্রাহ্য করে ‘প্রকৌশলী’ খেতাব দাবি করা যথার্থ নয়—এটাই বিশেষজ্ঞদের সতর্কবার্তা।