বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন’

‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন’
ছবি: ছবিঃ সংগৃহীত।

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

 

এসময় নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি।’

 

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রতিহিংসা এড়িয়ে চললে দেশে সকল সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে। বিএনপি ক্ষমতায় এলে নতুন কুঁড়ি পুনরায় চালু করা হবে।’

 

তিনি বলেন, ‘স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।’ এছাড়াও দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সকলের সমর্থন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারেক রহমান।