বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দুদকের মহাপরিচালক হলেন মোরশেদ আলম, নিজস্ব জনবল থেকে এ পদে সপ্তম কর্মকর্তা

পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম; বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হয়েছে।

পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। কমিশনের নিজস্ব জনবলের মধ্য থেকে এ পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে তিনি সপ্তম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার। মোহাম্মদ মোরশেদ আলমও তাঁদের একই ব্যাচের। ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে নিয়োগ পেয়েছিলেন তিনি।