রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। সাধারণ শ্রমিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চাইছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোদাগাড়ীর ডাইংপাড়া ও মাটিকাটা রেলগেট এলাকায় নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অল্লিউল্লাহ জিয়া। মতিউর রহমান ও ইব্রাহিম হোসেন উজ্জল যৌথভাবে সভা পরিচালনা করেন। সভায় প্রার্থীরা শ্রমিকদের কাছে ভোট ও দোয়া চান।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম তোতা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রফিকুল ইসলাম পাখি, যাঁর প্রতীক টিয়া পাখি। সহসাধারণ সম্পাদক পদে আবুল হোসেন (মোরগ প্রতীক) ও মোহাম্মদ গাজী (উট প্রতীক) এবং কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (ক্রিকেট ব্যাট প্রতীক) শ্রমিকদের সমর্থন চেয়েছেন।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁরা কাজ করতে চান। এ জন্য তাঁরা শ্রমিকদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। নির্বাচনকে ঘিরে ডাইংপাড়া ও মাটিকাটা এলাকায় প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে।
নির্বাচকমণ্ডলী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এই ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।