পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮ বিভাগীয় শহরের ২৬২টি কেন্দ্রে একযোগে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।
এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল।
৪৪ থেকে ৪৮তম বিসিএস নিয়ে তৈরি জটিলতা নিরসনে গত ৩ জুন পিএসসি একটি রোডম্যাপ ঘোষণা করে। ওই রোডম্যাপ অনুযায়ীই ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হলো।
উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে—এই বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে মোট নম্বর ১১০০ থেকে কমে ১০০০ করা হয়। এছাড়া প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।