বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, সমাধান কবে হবে বলতে পারছে না ইসি

আঙুলের ছাপের মান কমে যাওয়াসহ নানা কারণে লক হওয়া পরিচয়পত্র খুলতে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সফটওয়্যার জটিলতার কারণে দেশের ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। এ পরিস্থিতির উন্নতি কবে হবে, তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আঙুলের ছাপের মান কমে যাওয়া এবং অন্য কারও আঙুলের ছাপের সঙ্গে মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের পরিচয়পত্র লক অবস্থায় রয়েছে। এ সমস্যা সমাধানে সংস্থাটি সফটওয়্যার উন্নয়নের কাজ করছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান পাওয়া যাবে। তবে বর্তমানে যাঁরা ইসিকে বিষয়টি জানাচ্ছেন, তাঁদের পরিচয়পত্র আনলক করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।