চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, চাঁপাইনবাবগঞ্জ ও স্বেচ্ছাসেবী সংগঠন প্লাজমা ফাউন্ডেশন।
সোমবার (১৮ আগস্ট, ২০২৫) দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কার্যক্রমে অংশ নেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) এবং প্লাজমা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। তারা ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন,
“প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে, যেখানে কর্মরত আছেন একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। বর্তমান বন্যার দুর্যোগে পানিবন্দি মানুষের পাশে থাকতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
এই কার্যক্রমে প্রায় ৬০০ পরিবারের ১,৭০০ জন রোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম
চিকিৎসা সেবার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ, শিশুদের যত্ন ও সচেতনতা, সাপে কাটলে করণীয়, খাবার ঢেকে রাখা, গর্ভবতী নারী ও নবজাতকের যত্নসহ নানা বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।
নিরাপত্তা ব্যবস্থা
কার্যক্রমে অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ (গোদাগাড়ী উপজেলা) লাইফ জ্যাকেট সরবরাহ করেন।
শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,
“আগামী দিনগুলোতেও বন্যার্তদের জন্য এ ধরনের ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, চাঁপাইনবাবগঞ্জ ও স্বেচ্ছাসেবী সংগঠন প্লাজমা ফাউন্ডেশন।
মিডিয়া পার্টনার - বারিন্দ পোস্ট