← Back

শহরে পানি, কিন্তু গোদাগাড়ীতে আর্সেনিক—বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

Md Hazrat Ali
শহরে পানি, কিন্তু গোদাগাড়ীতে আর্সেনিক—বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন
‘শহরের জন্য পানি যাবে, কিন্তু গোদাগাড়ীর মানুষ আর্সেনিক খাবে—এই বৈষম্য চলবে না’—এই স্লোগানে রাজশাহীর গোদাগাড়ীতে

‘শহরের জন্য পানি যাবে, কিন্তু গোদাগাড়ীর মানুষ আর্সেনিক খাবে—এই বৈষম্য চলবে না’—এই স্লোগানে রাজশাহীর গোদাগাড়ীতে তীব্র জলসংকট ও বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ‘গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোদাগাড়ী থেকে ওয়াসার ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্ট পাইপলাইনের মাধ্যমে শহরে পানি সরবরাহ করা হচ্ছে, অথচ এখানকার মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন। তারা বলেন, “শহরের মানুষ যেমন মানুষ, আমরাও মানুষ। বৈষম্য চলবে না। গোদাগাড়ীর প্রাপ্য হিস্যা নিশ্চিতের পরই শহরে পানি সরবরাহ করা হোক, নয়তো এক ফোঁটা পানিও নিতে দেওয়া হবে না।”

বক্তারা আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে আর্সেনিক সমস্যা ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গোদাগাড়ীতে চরম জলসংকট দেখা দিয়েছে। সুলতানগঞ্জ থেকে লক্ষ লক্ষ লিটার পানি নেওয়া হলেও স্থানীয়দের ঘরবাড়ি ভেঙে পাইপলাইন বসানো হয়েছে কোনো ক্ষতিপূরণ ছাড়াই।

মানববন্ধনে গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক গোগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী, গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মোস্তারুজ্জামান লাভলুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে দাবিপত্রের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট হস্তান্তর করা হয়।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন