রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এ অভিযানে কোচিং সেন্টারের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) সহ তিনজনকে সেনা হেফাজতে নেয়া হয়েছে।
সেনাবাহিনীর সূত্র জানায়, অভিযানে নিম্নোক্ত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে—
দুটি বিদেশী এয়ার গান
একটি রিভলবার
সঠিক কার্টিজ
ইয়ারগান শিশা তিন বক্স
একটি ম্যাগনেট
দেশীয় অস্ত্র ৬টি
একটি জিপিএস
ওয়াকিটকি ৪টি
একটি ট্রাজারগান
১০টি সিমকার্ড
একটি বাইনোকুলার
বিস্ফোরক তৈরির সরঞ্জাম
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
ছয়টি মনিটর
তিনটি কম্পিউটার
তিনটি স্ক্যানার
৩৫ বোতল মদ
অভিযুক্ত অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।
পুলিশ জানিয়েছে, অনিন্দ্য এর আগেও হলি আর্টিজান হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি এসব মামলায় অব্যাহতি পান।