আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
বিস্ফোরণের পর আগুনে লরির ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান।
আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত প্রীতি গ্রুপের এস স্যুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি গ্যাস সিলিন্ডার লরিতে বিস্ফোরণ ঘটে। এই ভয়াবহ বিস্ফোরণের পর লরির মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে লরির ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। এ ছাড়া বিস্ফোরণের সময় ছিটকে আসা সিলিন্ডারের আঘাতে এক নারী নিহত হন। নিহত ব্যক্তিরা সর্বমোট ৬ জন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
ফায়ার সার্ভিসের কর্মীরা লরির ভেতর থেকে দগ্ধ লাশগুলো উদ্ধার করেন। এই বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দুই ঘণ্টার প্রচেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। লাশগুলো এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় মোছাম্মৎ জয়নব বেগম ঘটনাস্থলেই মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা দলগুলো দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে। মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, অগ্নিকা- ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কর্মকর্তারা কাজ করছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
শাহাবুদ্দিন জানান, লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।