মো: ইসমাঈল হোসেন, কুয়েট
গতকাল ১৪ আগস্ট,২০২৫ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।
ওরিয়েন্টেশন কর্মসূচি তিনটি ধাপে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়—
সকাল ৯:৩০ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত চারটি বিভাগ
সকাল ১০:৩০ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত পাঁচটি বিভাগ
সকাল ১১:৪৫ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সাতটি বিভাগের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়া বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল লাইব্রেরি কার্ড ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান করা হয়।
নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন—
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ আতিক আনাফ
বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের মাকসুদ জামান এশা
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রাহুল দে
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাতেমা তাবাসসুম তাহিয়া
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কে এম তৌফিকুর রহমান আলিফ
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের স্নেহা রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, দপ্তর প্রধানগণ, নবাগত শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনের বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজ নিজ বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন আয়োজন করে।