বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

ভারতের রাশিয়াপন্থী অবস্থানে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

সংগৃহিত
ছবি: ডোনাল্ড ট্রাম্পের টুটার পোস্ট

মো. ইসমাঈল হোসেন, নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্প লেখেন, “এখন মোদি পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন—অবিশ্বাস্য! ভারতের জন্য আমরা যা করেছি, তার পরও তারা রাশিয়াকে বেছে নিল? যা অত্যন্ত অসম্মানজনক। আমি ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় উত্সাহ দিয়েছি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সুযোগ দিয়ে। আর এখন আমি আমেরিকান চাকরি রক্ষায় ৫০% শুল্ক আরোপ করেছি, আর এভাবেই তারা জবাব দিচ্ছে? দুঃখজনক! 

ট্রাম্প আরও বলেন, মোদি যদি মনে করেন পুতিন তাকে রক্ষা করবে, তবে এটি হবে বড় ভুল। যুক্তরাষ্ট্র দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে—সম্ভবত ১০০% শুল্ক, হয়তো আরও বেশি। হয়তো তা ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতিরই অংশ। 

ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্কের টানাপোড়েন এ ঘটনার পর আরও বাড়তে পারে।