রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

 

সংবাদ:
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২আগস্ট ২০২৫, উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ এবং সভাপতিত্ব করেনে উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাবে  সোহেল রানা । এছাড়া যুব উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্ম দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। যুব সমাজকে কর্মমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।

পরে উপজেলার বিভিন্ন যুব উদ্যোক্তার হাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগের জন্য যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।