← Back

ভারতে ৫০% শুল্ক আরোপের পর বাংলাদেশে কারখানা স্থাপনের পরামর্শ মার্কিনদের

ভারতে ৫০% শুল্ক আরোপের পর বাংলাদেশে কারখানা স্থাপনের পরামর্শ মার্কিনদের
ছবিঃ ভারত - যুক্তরাষ্ট্র

ভারতে আমদানি পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের পর মার্কিন বিনিয়োগকারীরা ভারতীয় উদ্যোক্তাদের বাংলাদেশে কারখানা স্থাপনের পরামর্শ দিয়েছেন। মূলত উচ্চ শুল্কের কারণে উৎপাদন খরচ বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য পণ্যের প্রতিযোগিতামূলক সুবিধা হারানোর আশঙ্কায় এ পরামর্শ এসেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক মহলের সঙ্গে বৈঠকে মার্কিন বিনিয়োগকারীরা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বর্তমানে তুলনামূলক কম উৎপাদন ব্যয়, উন্নতমানের শ্রমশক্তি এবং বৈশ্বিক বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা (GSP Plus, ইউরোপীয় ইউনিয়নের ডিউটি-ফ্রি সুবিধা ইত্যাদি) পাচ্ছে। এ কারণে ভারতীয় ব্যবসায়ীরা চাইলে বাংলাদেশে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন ও রপ্তানিতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন।

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ এবং হালকা প্রকৌশল খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা উল্লেখযোগ্য। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের উচ্চ শুল্ক নীতি দীর্ঘমেয়াদে প্রতিবেশী দেশগুলোতে শিল্প স্থানান্তরের প্রবণতা বাড়াবে এবং বাংলাদেশ এর বড় সুফল পেতে পারে।

এ প্রসঙ্গে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর-সুবিধা, জমি বরাদ্দ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি বিনিয়োগ-বান্ধব পরিবেশ নিশ্চিত করা, যাতে ভারতসহ অন্যান্য দেশের উদ্যোক্তারা বাংলাদেশে শিল্প স্থাপনে আগ্রহী হন।

মো: ইসমাঈল হোসেন, নিজস্ব প্রতিবেদক

 

 

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন