বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে পুলিশ সুপারের নির্দেশনায় সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান (২৫), চকগোড়া সরদারপাড়া গ্রামের পিয়ারুল ইসলাম মুসা (১৯), পূর্বপাড়া গ্রামের সোহেল হোসেন (২১) ও সরদারপাড়া গ্রামের মাহমুদ রায়হান (৩০)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের আগের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।