বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাবিতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাবিতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
ছবি: ৫ আগষ্ট উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের সাইকেল র‌্যালি | ছবি: নয়া দিগন্ত

জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে র‌্যালিটির আয়োজন করা হয়।

আজ ৫ আগস্ট, ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিশাল সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশত্যাগ করে ভারতে চলে যান। 

মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাধীন গণভবন পর্যন্ত যায় এবং ভিন্নপথে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে শেষ হয়। র‍্যালিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সাইক্লিস্ট অংশ নেন। তারা বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা বহন করেন। এছাড়া বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বার্তা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রচার সম্পাদক সাকিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরজাদ এবং সেক্রেটারি মহিউদ্দিন খান।

আয়োজকরা বলেন, এই র‍্যালির মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিতে চেয়েছেন। তারা জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের গুরুত্ব স্মরণ করে ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।