বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

সিলিন্ডারপ্রতি নতুন মূল্য ১,২৭৩ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকে

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের দাম কমেছে ৪ টাকা ১৮ পয়সা।

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।