বারিন্দ পোস্ট ডেস্ক
গোদাগাড়ী পৌরসভার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত ৩১ জুলাই ২০২৫ তারিখ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও প্রশাসক, জেলা পরিষদ, রাজশাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রেজা হাসান (উপসচিব), জনাব জাকিউল ইসলাম (উপসচিব), ডিডিএলজি, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এবং পৌরসভার প্রশাসক জনাব ফয়সাল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, অফিসার ইন চার্জ, গোদাগাড়ী মডেল থানা; জনাব সারোয়ার জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী পৌরসভা; গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি; স্থানীয় গণমাধ্যমকর্মী ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পৌরসভার নাগরিক নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো বলে মত দেন উপস্থিত অতিথিবৃন্দ।
তথ্যসুত্র: ইউ এন ও