সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্প্রতি এক টক শোতে জানিয়েছেন, তিনি ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আপাতত করছেন না। কারণ হিসেবে তিনি বলেন, “আমেরিকার গণতন্ত্র এখন একটি ‘broken system’।”
স্টিফেন কোলবের্টের "দ্য লেট শো"-তে বৃহস্পতিবার রাতের পর্বে কমলা বলেন, “আমি সবসময় বিশ্বাস করতাম, আমাদের গণতন্ত্র যতটা ভঙ্গুরই হোক না কেন, আমাদের কাঠামোগুলো আমাদের মৌলিক নীতিগুলোকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী। কিন্তু এখন মনে হচ্ছে, সেগুলো আর আগের মতো শক্তিশালী নেই।”
তবে কমলা হ্যারিস রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। তিনি বলেন, “আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে মানুষদের সঙ্গে দেখা করব, কথা বলব — তবে তাদের ভোট চাইব না।”
তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেস বসে বসে চেয়ে দেখছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষা বিভাগকে ধ্বংস করার চেষ্টা করছেন। তিনি সুপ্রিম কোর্টকেও সমালোচনা করেন, কারণ তারা ভবিষ্যতের প্রেসিডেন্টদের জন্য দায়মুক্তি দিয়েছে — যা গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থী।
কমলা হ্যারিস নিশ্চিত করে বলেন, “আমি সবসময় এই লড়াইয়ের অংশ থাকব।”