রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ওভালে সিরাজের দুর্দান্ত পঞ্চম উইকেট: সিরিজে সমতায় ফিরল ভারত

সিরিজের নাটকীয় চতুর্থ টেস্টে মাত্র ৬ রানে জয় ভারতের

সিরাজের দুর্দান্ত পঞ্চম উইকেট
ছবি: সিরাজের দুর্দান্ত পঞ্চম উইকেট

ওভালে পঞ্চম দিনের সকালে দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত।

ওভালে পঞ্চম দিনের সকালে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে মাত্র ৬ রানে হারিয়েছে ভারত। ৩৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের, হাতে ছিল চার উইকেট। তবে মোহাম্মদ সিরাজের সুইং করা বল এবং নির্ভুল ইয়র্কারে শেষ হাসি হেসেছে ভারত। সিরাজ তুলে নেন ৫ উইকেট, যার মাধ্যমে ২-২ সমতায় ফিরল অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।

চতুর্থ দিনে জো রুট ও হ্যারি ব্রুকর সেঞ্চুরিতে ইংল্যান্ড এগিয়ে ছিল, কিন্তু চায়ের বিরতির পর হালকা বৃষ্টি খেলাকে ঠেলে দেয় পঞ্চম দিনে। পঞ্চম দিন শুরুতেই প্রসিধ কৃষ্ণর বলে ওভারটন চার মেরে আত্মবিশ্বাস দেখান। তবে পরের বলেই কপালজোরে বেঁচে যান।

সিরাজ অন্য প্রান্ত থেকে আক্রমণ করে দুই বলেই স্মিথকে পরাস্ত করেন এবং তৃতীয় বলেই ক্যাচ তুলিয়ে বিদায় করেন। এরপর ওভারটনকে এলবিডব্লিউ করেন এবং রিভিউতেও আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে।

টাংয়ের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত রিভিউতে বাতিল হলেও পরে প্রসিধর ইয়র্কারে তিনি বোল্ড হন। আহত ওকস শেষ ব্যাটসম্যান হিসেবে নামেন, তার ডান কাঁধে চোট থাকায় তিনি ব্যাট ধরেন বাঁ হাতে।

আতিকিনসন ছয় মারলেও শেষ পর্যন্ত সিরাজের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন এবং ভারত পায় স্মরণীয় এক জয়।

সংক্ষিপ্ত স্কোর:

  • ভারত ২২৪ (করুণ নায়ার ৫৭; গাস অ্যাটকিনসন ৫-৩৩, জশ টাং ৩-৫৭)
  • ভারত ৩৯৬ (যশস্বী জয়সওয়াল ১১৮, আকাশ দীপ ৬৬, ওয়াশিংটন সুন্দর ৫৩, রবীন্দ্র জাদেজা ৫৩; জশ টাং ৫-১২৫, গাস অ্যাটকিনসন ৩-১২৭)
  • ইংল্যান্ড ২৪৭ (জ্যাক ক্রলি ৬৪, হ্যারি ব্রুক ৫৩; প্রসিধ কৃষ্ণ ৪-৬২, মোহাম্মদ সিরাজ ৪-৮৬)
  • ইংল্যান্ড ৩৬৭ (হ্যারি ব্রুক ১১১, জো রুট ১০৫; মোহাম্মদ সিরাজ ৫-১০৪, প্রসিধ কৃষ্ণ ৪-১২৬)